Mar 24, 2022

অভিজিৎ চক্রবর্ত্তী

বসন্তের ছোঁয়া

দূর আকাশের নভনীলে সাত রঙা রামধনু। 
পৃথিবীর বুকে নেমে এলো বাজিয়ে শ্যামের বেনু।। 
আকাশ বাতাস সেজেছে আজ সাতরঙা সুরে। 
মাতাল সুরে কোকিল ডাকে মন রহে না  ঘরে।। 
গাছে গাছে কচি পাতা রকমারী ফুল। 
রঙ বেরঙের নতুন ছোঁয়ায় হই মোরা আকুল।। 
বসন্ত এসেছে আজি নিয়ে যৌবন মেলা। 
ঘরে ঘরে চলছে দেখো রঙ-বেরঙের খেলা।। 
ফুলের সুভাস আর ধরে না ভাসে মৃদু মৃদু। 
বসন্তের পরশ জুড়ে আছে কি এক জাদু।।
জীবন বসন্তের কালে রঙিন স্বপ্ন দেখা।
বার্ধক্যে  উপনীত হলে তুমি কাঁদবে একা একা।।