Mar 23, 2022

মৌমিতা ঘোষ সেনগুপ্ত

বসন্তের কোকিল

তোমাদের মিষ্টি মধুরকুহক তানে,
বসন্তের পদধ্বনি বয়ে নিয়ে আসে এ ধরায় -
নিদ্রালু অপরূপ পৃথিবী জেগে ওঠে।
প্রাণে জাগে উন্মাদনা ,যখন বোল ওঠে তোমার ঠোঁটে, তোমার সুর আগমন বার্তা বয়ে আনে বসন্তের।
গাছে গাছে ফুলের সুরভিত সৌরভে ,
তোমার সুরের ছটায় এ ধরা নবযৌবন লাভ করে ।
হে বসন্তের কোকিল ,হে বসন্তের দূত ,
কালো রঙে ও গুণের কদর তোমার ও সুরের গৌরবে - তোমার রক্তাক্ত আঁখিতে, তোমার মাদকতাময় গানে, মুকুলের ঘ্রাণে প্রকৃতি প্রেমের সুর মূর্ছনা তুলে -
ছন্দ বাঁধে মনে।।