Mar 24, 2022

মায়া রানী মজুমদার

প্রকৃতির প্রেম

বসন্তের কোকিলের সুমধুর কুহু তানে, 
আম্র মুকুলে মৌমাছিরা গুনগুন গুঞ্জনে।
ফাগুনের আগুন রঙে রাঙ্গিয়ে ভুবন, 
পলাশ কৃষ্ণচূড়া লালরঙে রঞ্জিত হন।
বৃন্তেতেই ফুটেছে পুষ্পেরা যেন পুষ্পমালা,
বসন্তে ফুটেছে নানাপুষ্প এখন দেখার পালা।
সজ্জিত হয় ধরণী এক অপরূপ সাজে, 
প্রকৃতিক নিয়মেই কেহ প্রেমে নাহি লাজে।
বসন্তে মন রঙ্গিন হয় পুষ্প সৌরভে, 
এ জীবনের প্রেম মোদেরই গৌরবে।
প্রেমময় জীবনে আছে ভালোবাসা, 
কুয়াশাচ্ছন্ন মনেও প্রেমেরই আশা। 
বসন্তের কোকিলের কুহু কুহু গানে, 
মানব হৃদয়ে বসন্তের প্রেমভাব আনে।