বসন্ত ঋতুর রঙিন উৎসব
রঙে রঙে রাঙা হল,
বসন্ত ঋতুর প্রকৃতি।
রঙবেরঙের সাজেই এই মার্চ মাসের ,
দোল ও হোলি উৎসবের পরিচিতি ।
কথাও থাকে রঙের জোগান তো ;
কোথাও থাকে বসন্তের
ফলের বাহার ,
উৎসবমুখর মানুষজনের
চলতে থাকে ;
নানান সাংস্কৃতিক অনুষ্ঠান ও আহার।
সরবত, মিষ্টি, নোনতা , ঠান্ডাই বহুজনের ;
আয়োজন হয় নানান রকম ,
সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান ও রবিঠাকুরের গানে ;
তা পূর্ণতা পায়
আরো কয়েক কদম।
এভাবেই বছর বছর রঙের উৎসবে নানাভাবে ;
পালিত হয় দোল এবং হোলি ,
আর ভরে ওঠে উৎসবপ্রেমী অসংখ্য মানুষের;
রকমারি ভোজন ও সুরের বৈচিত্র্যময় সব ডালি।