Mar 24, 2022

গঙ্গাধর বাগ্দী

উড়াও বিজয় নিশান

যতদিন থাকবে সমাজ শোষকরাই হবে সমাজপিতা,
বশ মানিয়ে রাখবে তোমাদের তুলতে দেবে না মাথা।
যারা করেছে তোমাদের বঞ্চিত, কেড়েছে অধিকার,
আকাশে ,বাতাসে গর্জে ওঠো, তবেই পাবে পথ বাঁচার।
তোমাদের করছে শোষণ যত    শোষকের দল,
তোমাদের রক্ত চুষে  বাড়ে শোষকের দলবল।
আছোও যত অসহায় মজদুর কিসান,
এবার ওড়াও তোমাদের জয়ের নিশান।
আঁধার রাত্রি কাটিয়ে যেমন সূর্য ওঠে,
তেমনিভাবে শোষকদের শৃঙখল দাও টুটে।
শোষিতরা এক হয়ে গাও সাম্যের জয়গান,
মুক্ত হও লড়াই করে উড়বে তবেই বিজয় নিশান।