বঙ্গবন্ধু
জাতির জনক বঙ্গবন্ধু
শেখ মুজিবর রহমান।
জন্ম তোমার ফরিদপুরের
টাঙ্গিপাড়াতে(১৯২০, ১৭ইমার্চ)।
পিতা তোমার শেখ লুৎফুর
মাতা মোসাম্মাৎ।
পিতামাতার তৃতীয় সন্তান
তুমি যে জাতির জনক।
তুমি বাংলার পিতা, বন্ধু
তুমি স্বপ্ন দ্রষ্টা।
দেশসেবায় ব্রতী তুমি হলে বঙ্গবন্ধু।
মোদের গরব তুমি
২৫শে মার্চ কালরাতে তুমি করলে ঘোষণা
স্বাধীন বাংলাদেশ।
মাতৃভূমির বীর যোদ্ধা তুমি
রক্ষা করেছ বাংলাকে।
স্বাধীনতা ঘোষণার অপরাধে
তুমি হলে বন্দী।
তোমাকে করলে দেশদ্রোহী
করলে মৃত্যু দন্ডে দন্ডিত।
তুমি বাংলার রাস্ট্রপতি
তুমিই প্রধানমন্ত্রী।
ন্যায় বিচারের প্রতীক তুমি
ধনী গরীবের ভালোবাসা।
তোমার জন্য বিশ্বসভায়
ঠাঁই পেল দেশ বাঙালীর গৌরব।
নেই কোন দল তোমার
নেই কোন মত, নেই কোন ধর্ম
আছে শুধু একটাই তুমি যে বাঙালী।
কিন্তু হায়রে ভাগ্য
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী তুমি (১৯৭৫)
ঘাতকের হাতে হলে নিহত।
বঙ্গবন্ধু মুক্তির স্বপ্ন না দেখলে
হতো না বাংলাদেশ স্বাধীন
তাইতো তুমি মরেও অমর
এই বাংলার বুকে।।