Mar 28, 2022

কার্ত্তিক‌ মণ্ডল

আর কত

লোহায়‌ মরীচা পড়া সম্পর্ক নিয়ে
কখনো কি বন্ধুত্ব করা যায় ?
না দেশ প্রেম জাগ্রত হয় !
না মনুষ্যত্ব সাগরে ডু‌ব দেওয়া যায়।

হাজার হাজার শতাব্দী পেরিয়ে এলে
নদী নালা মাঠ ঘাট ভেঙে
কত চড়াই উৎরাই বন্যা খরা বিপর্যয় ঠেলে।
তবু মঠ;মন্দির; মসজিদ ;গির্জায় বিবাদ,
বিবাদ ধর্মে ,বর্ণে,জাতে ।

আর কতটা পথ পেরুলে!
আর কতটা চেতন সীমার পাড়‌ ভাঙলে‌,
এই অবাঞ্ছিত ধারনাগুলো থেকে মুক্ত হবে মানুষ
কবে ,মানবতাই‌ হবে ; মানুষের কাছে শ্রেষ্ঠ ধর্ম
সেই সময়ের দিকে অপেক্ষায় চেয়ে র‌ইলাম ।