Mar 28, 2022

প্রীতম চক্রবর্তী

বাংলার বসন্ত 

বাতাসে ভাসে রঙিন পাখনা,
রঙিন কুসুম ছড়ায় আলো ।
স্নিগ্ধ সমীরণ গা ঘেসে যায়,
ডাকে এলো যে বসন্ত এলো ।
রঙিন চেহারা নৃত্যে মেতে ,
ছড়ায় রং আকাশের পানে ।
কুহু - কুহু স্বরে কোকিল গায় ,
ঈগল নাচে মধ্যগগনে ।
কচি পাতা , আম - কাঁঠালের গুটি ,
মেলা মেলা ডাক পথের ধারে ।
ডুবে জল খায় পানকৌড়ি ,
দ্রুত পবন ধুলো নিয়ে উড়ে ।
বইছে নদী মৃদু স্রোত নিয়ে ,
ব্যাঙাচি পড়ে কিলবিল করে ।
মধ্যপুকুরে দাঁড়িয়ে বক ,
টুক - টুক করে চুঁনোপুটি ধরে ।