বসন্ত
যদিও সেপথে তোমার ভীষণ রদবদল
তবুও আমি একচিত্তে ডুবে আছি
কালের তেপান্তরে ।
বসন্তের আয়োজনে উপেক্ষিতা আমি
কবিদের দলে আমার নামটাই শুধু সার ।
প্রাণে শুধু নিরন্তর অভিলাষ ।
আজ বসন্ত উতলা,
উন্মুক্ত বহুমুখী
ধূলিকণা গায়ে মেখে
বসন্তের উদযাপন ।
তবুও আমি একচিত্তে ডুবে আছি
কালের তেপান্তরে ।
বসন্তের আয়োজনে উপেক্ষিতা আমি
কবিদের দলে আমার নামটাই শুধু সার ।
প্রাণে শুধু নিরন্তর অভিলাষ ।
আজ বসন্ত উতলা,
উন্মুক্ত বহুমুখী
ধূলিকণা গায়ে মেখে
বসন্তের উদযাপন ।