ঢেউ
চাঁদের হাসি ঠোঁটে চেপে তুমি ঘুরে বেড়াও ভালোবাসার রাজ্যে চুম্বনে ভরিয়ে দাও ডিঙ্গি নৌকার শূণ্য হৃদয়।
তবুও তুমি বুঝনি বুঝি শূণ্য ডিঙ্গি নৌকার হৃদয়ের ভাষা ...
ঢেউয়ের আছড়ে আছড়ে ব্যথার জলকেলি শরীরে জড়িয়ে ঘুমিয়ে পরে নির্জন দ্বীপে আঁধারের বুকে।
আর তুমি চাঁদের দেশে ভীড় করো নক্ষত্রের মেলায়
আলোয় আলোয় ভরে যায় তোমার ভালোবাসার রাজ্য, চাঁদের হাসি ঠোঁটে জমা রেখে হৃদয়ে অাঁক লিউনার্দোর আঁকা সেরা চিত্রের হাসি।
আর ডিঙ্গি নৌকার বুকে নুড়ি জমে জমে তৈরি হয় ব্যথার পাহাড় তবুও গোধূলিবেলায় ভাসিয়ে দেয় শূণ্য হৃদয় শুক্লপক্ষের আঁধারের প্রতিক্ষায়,
শুধুই তোমার হাসিমাখা ঠোঁটে চুম্বন আঁকবে পূর্ণিমার আলোয়।