কৃষক বন্ধু
ওহে আমার ফলনদাতা
তুমি সবার অন্নদাতা।
তোমা ছাড়া নেইকো গতি
তুমি সবার জগত পতি।
তুমি জোগাও তাদের অন্ন
তোমার জীবন হয় যে ধন্য।
তোমায় যেবা করে হেলা
প্রয়োজন হয় প্রতিবেলা।
ভোর হতেই আস চলে
লাঙল নিয়ে দলে দলে।
খাবার খাওয়ার নেইকো সময়
শ্রম কর সময় - অসময়।
ঝর বৃষ্টি মাথায় নিয়ে
ফসল ফলাও স্নেহ দিয়ে।
তোমার ফসল সোনায় মোরা
আদর ভলোবাসায় ভরা।
তাইতো তুমি দয়ার সিন্ধু
মানবজাতির কৃষক বন্ধু।