স্বাধীনতার খোঁজে
তুমি বেঁচে আছো শত বাঙালির রিদয়ে
তুমি শিখিয়েছ বেঁচে থাকা নির্ভয়ে।
তুমি প্রেরনার উৎস কোটি প্রানে
তুমি বেঁচে আছো আত্মত্যাগের মহীয়ানে।
গর্বিত আমি,গর্বিত আমরা
গর্বিত জাতি, দেশ,
তোমার ত্যাগেই সুজলা সুফলা সোনার বাংলাদেশ।
ভালোবাসার গভীরতা প্রকাশিত হলো তোমার দেশপ্রেমে,
তুমি অমর তুমি অম্লান
তুমি রবে প্রতিটি মনের ফ্রেমে।
বীর বাঙালির বীরত্বের পদবী
সেতো তোমার প্রতিদান,
জাতির পিতা তোমার মহিমায় স্বাধীনতা অম্লান।
এ নিখিল ভুবন,বাঙালির জীবন
তুমি ভরেছো গৌরবে,
প্রতিটি প্রাণে তোমার প্রেরনা ছড়াক সৌরভে।
সোনার দেশের সোনার মানুষ হোক দেশপ্রেমিক,
তোমার লালিত স্বপ্নসুখে ভরুক চারিদিক।।