Mar 25, 2022

মনচলি চক্রবর্তী

যাযাবর 

পথে পথে ঘুরি
একা দেশ দেশান্তরে ছুটি, 
আমি এক যাযাবর। 
আমার নেই কোনো ঠিকানা 
নেই আমার বাসস্থান,
আমি এক যাযাবর। 
নেই আমার কোনো দেশ
নেই মাথার উপর ছাদ,
আমি এক যাযাবর। 
আমারও মন আছে, 
আছে কিছু  আমারও
চাওয়া  পাওয়া। 
নেই কোনো প্রত্যাশা, 
নেই কোথাও 
চিরকাল থাকার আশা।
পথে পথে ঘুরি, তোমাদের মাঝে
আমি এক যাযাবর।