সুখের স্বাধীনতা
আমরা হলাম ভারতবাসী,
এই স্বাধীন ভারতবর্ষে।
সকলে মিলে কাটাই দিন,
আনন্দে এবং হর্ষে।
কত কষ্টের ফলে মোরা স্বাধীনতা পাই,
হিন্দু-মুসলিম বৌদ্ধ জৈন মোরা ভাই ভাই।
সকলেই থাকি আনন্দে মোরা থাকি দুঃখিতেও-
আমরা সবাই ভারতবাসী, ভিন্ন নয়কো কেউ।
দূর হয়েছে ব্রিটিশ শাসন-ভরতবর্ষ হইতে।
সর্বদা মোরা ব্যস্ত থাকি,
ভারত মায়ের জয় গানেতে।
বীর শহীদদের রক্তেতে আজ,
সুখের স্বাধীনতা।
তাই হাত জুড়ে প্রণাম জানাই,
তোমায় ভারত মাতা।