Mar 24, 2022

সম্রাট শীল

 ইচ্ছে কাঁটায়

সম্পর্কে যখন দূরত্বের কপাট,
ঠিক ভাবনাটা দুটি দেশের।
দূরত্ব তৈরি কাঁটার খোঁচায়,
আঘাত খেতে হয় ইচ্ছের বিরুদ্ধে।।

একটি পৃথীবিতে বিছানো,
কতশত কাঁটার দেহ।
বাঁধা প্রাপ্ত ভ্রমন পায়ের পাতা।
কতো কৈফিয়ত দাঁড়িয়ে থাকে,

কলম হাতে সময়ের হিসেব কষতে।।
ইচ্ছে পাখি কাঁটার খোঁচায়,
বারবার ভুলে যায় ইচ্ছেকে।
শুধু ভেবে উঠে ইচ্ছে জমা হয়,
কৈফিয়তের ডাইরিতে।