Mar 28, 2022

অরুণেশ্বর দাস

কত দিন পর

কত দিন পর আবার বারুদের
গন্ধ চার দিকে, হাহাকার শুধু,
কত দিন পর!
শিক্ষার এমন ধরাশায়ী দশা
যায়না দেখা, যায়না ভাবা_
এই সুন্দর জীবনটাই শেষ যে,
মানবতার অপমৃত্যু ঘটছেই
পরিবেশ বিপর্যয়ের পরিহাস!
কত দিন পর!
পদ লোভী, অর্থ লোভী কত,
বুদ্ধিরা সব গেল কোথায় যে,
অসৎ বুদ্ধি থাকেই, আর সৎ?
পাখিরা ডাকবেনা মিষ্টি সুরে
কাঁদবে ওরা কাঁদবেই__
চারদিকে যে গন্ধ বারুদের-ই
কত দিন পর!