Mar 24, 2022

দীপু দেবনাথ

বসন্তের কোকিল 

বসন্তের কোকিল হয়ে
তোমার মনের ডাকে,
মৃদু হাওয়ায় মুগ্ধ ভূমি 
ডাক দিয়েছি কূ-উ বলে!
গাছে গাছে ঘুরি আমি 
ডাকি মৃদু স্বরে,
আমার স্বরে স্বর মিলিয়েছে 
নেড়ে ছেলের দলে।
আপন স্বরে ডাকি আমি 
কূ-উ  কু-উ করে 
সবাই বলে এসেছে বসন্ত, 
জানান দিয়েছে কোকিল।
রঙ লেগেছে আপন মনে 
ডাক পরেছে কূ-উ করে 
মৃদু মন্দ বাতাসের ছলে 
ভূমিষ্ঠ হয় পত্র সবে।
কূ-উ  কূ-উ ডাকি বলে 
বসন্তের কোকিল আমায় বলে
নতুনের বার্তা এই সমীরে
ডাকি আমি কূ-উ করে।