অকাল বিসর্জন
আমার মন্দির বড়ো, না তোমার মসজিদ ?
তোমার আল্লাহ বড়ো, না আমার ভগবান ?
এই প্রশ্নের উত্তর কে দেবে ?
ঈশ্বরের কাছে সবই সমান
আমার কীর্তন, তোমার আজান .
তুমি মৃন্ময়ী ভেঙেছো, করেছো রক্তের বর্ষণ
নিষ্পাপ শিশু হয়েছে ধর্ষণ .
আমার কীর্তন, তোমার আজান .
তুমি মৃন্ময়ী ভেঙেছো, করেছো রক্তের বর্ষণ
নিষ্পাপ শিশু হয়েছে ধর্ষণ .
এ কেমন ধর্ম ? এ কেমন উপাসনা ?
মানুষ হয়ে কেন পশুর মতো উন্মাদনা
বিধর্মী আখ্যা দিয়ে, যাকে করলে আহত
ভেবে দেখো মানুষ নয়, মনুষত্ব হয়েছে নিহত
মানুষ হয়ে কেন পশুর মতো উন্মাদনা
বিধর্মী আখ্যা দিয়ে, যাকে করলে আহত
ভেবে দেখো মানুষ নয়, মনুষত্ব হয়েছে নিহত
আগুনের শিখায় পুড়েছে বাড়ি, লুন্ঠিত হয়েছে মান-সম্মান
কোথায় আছে এমন শিক্ষা ? গীতা না কোরান ?
অনেক হয়েছে সন্ত্রাস, এবার সবাই হাতে-হাত ধরি
শান্তি সম্প্রীতি পূর্ণ, সুন্দর পৃথিবী গড়ি
নব প্রজন্মের কাছে এই হউক অঙ্গীকার
এক সুস্থ সমাজ যেন দিতে পারি উপহার
কোথায় আছে এমন শিক্ষা ? গীতা না কোরান ?
অনেক হয়েছে সন্ত্রাস, এবার সবাই হাতে-হাত ধরি
শান্তি সম্প্রীতি পূর্ণ, সুন্দর পৃথিবী গড়ি
নব প্রজন্মের কাছে এই হউক অঙ্গীকার
এক সুস্থ সমাজ যেন দিতে পারি উপহার