মা মাটি
মাটির বুকে দাঁড়িয়ে
রাসায়নিকের প্রলেপ দিওনা
ভুয়ো হয়ে যাবে সংসার,
মাটি হারালে রূপ
পৃথিবীর গতিপথ বদলে যাবে।
দাড়িয়ে থাকা অট্টালিকা কিংবা পাহাড়
পাশে দাঁড়িয়ে থাকা কাঁধ কিংবা
দাড়িয়ে থাকা হাঁটু
সব দাঁড়িয়ে থাকা মাটি,
চোখ খুললে চোখাচোখি
হাত রাখলে হাতে
সব মাটির খেলা,
পৃথিবীটা মাটির,
পৃথিবীতে সব সম্পর্কই মাটির।
মাটিকে বদলে দিলে
সব সম্পর্ক মাটি হয়েও
থাকবে না মা মাটি
থাকবে না আত্মীয় কিংবা আত্মা।
মাটিকে হারিওনা,
নইলে হিউমাস হয়ে
ক্ষতিপূরণ দিতে হবে।