১. ইতিহাস
আমরা কেউ ইতিহাস লেখক ছিলাম না
এখনও তা নই, হবোও না কোনওকালে।
তবুও অজান্তেই ইতিহাস লিখে যাই
তারপর হয়ে যাই ইতিহাস।
২. মূল্যবোধ
কে যেন বলেছিল —
মেয়েরা দায়িত্ব নিয়ে জন্মায়
ছেলেরা জন্মায় অধিকারবোধ নিয়ে।
সেদিন মানে বুঝিনি
আজ বুঝি মেরুকরণের পার্থক্য
অথবা মূল্যবোধের ফারাক।