May 18, 2022

প্রীতম চক্রবর্তী

১. জীবন্ত লাশঘর

আমি আর ফিরতে চাই না ওই জীবন্ত লাশঘরে।
যেখানে শত জীবন্ত দেহ শুয়ে থাকে বেড'এ।
আর তাদের অলিন্দ - নিলয়ের টিক্- টিক্ শব্দযুদ্ধে ,
প্রহর গুনে পরিবার পরিজন ।

 ২. চিতা

চিতার বিশাল জ্বলন্ত অগ্নিস্তম্ভে তিলে তিলে বাষ্পীভূত হওয়া মাংসপিণ্ডগুলি ,
জল - বাতাস আর মাটিতে একাকার হয়েও 
স্বপ্ন দেখে,
আরো কত কাজ করা বাকি ।