May 28, 2022

লালন চাঁদ

 ১. আকাল


জীবন ভাঙে গড়ে
আমরা পেরিয়ে যাই ফিরোজা সকাল
প্রাচীন সভ্যতা দাঁড়িয়ে থাকে ইতিহাস হয়ে
আমরা গুনে গুনে ফেলি পা
তবুও অহল্যা জমিনে আকাল।

২.উৎসব

সোনায় সোহাগা আঁকি
জীবন আঁকি নস্টাল শৈশব
একুশের গুচ্ছকবিতায় ফিরে আসে রোদ
হাসনাহানায় সন্ধ্যা নামে
পুজোর ফুলের নবান্ন উৎসব।।