May 28, 2022

তৈমুর খান

 ১. জীবনযাত্রা

  
 অসম্ভবের সঙ্গে প্রেম, রাস্তা বহূদুর
 সমস্ত জীবন ভেসে ভেসে চলে যাই
 কারো কারো সাথে পথেই দেখা হয়
 আয়ুটুকু নৌকা, সময় সমুদ্দুর…
       
২.অসহায়ত্ব
         
 বিশ্বাসের কাছে নত হয়ে থাকি
 অবিশ্বাস এসে মিথ্যুক সাজায়
 সোনালি রুপালি হেসে ওঠে
 আমার সত্যতা তবে কেমনে বুঝাই!