May 18, 2022

সৈকত ভৌমিক

১. চলো বন্ধু

চলো বন্ধু এবার না হয় গাওয়া যাক মুক্তির গান
চারিদিকে যেন উড়ছে শকুন জ্বলছে কত শ্মশান।
চলো বন্ধু এবার না হয় প্রতিবাদ হোক জোর গলায়
চোখে চোখ রেখে বলবো তোমার অনেক হয়েছে অন্যায়।

২.তুমি 

তুমি হও চাঁদ আমি হবো জোছনা 
তুমি হও নদী আমি হবো মোহনা
তুমি হও সমুদ্র আমি হবো সৈকত
তুমি হও কাশ ফুল আমি হবো শরৎ!