May 28, 2022

সৌমিত বসু

১.পাঁজরে দাঁড়ের শব্দ - ৩৪

এইখানে ছিলে তুমি?এইখানে ছিলে একদিন?
ছুঁয়ে দেখি লাল মাটি, কান পেতে শুনি শালবন,
সমস্ত রাত্রির প্রেত সঙ্গে নিয়ে ঘুরি, আর দেখি
তোমার শরীর নেই, তোমার আত্মাও আজ ঢেকে গেছে ঘাসে।

 ২.রাগ

নিদ্রাহীন বেদনায় ভরে আছে দেহ
দূরের আকাশ থেকে নামে কেউ 
বাঁধের ওপর
চারিদিকে সংগোপন,ভুল ভেবে আজ
হাত ছাড়িয়ে যে উড়ে যায় ঢেউয়ের চুড়োয়
ভোরের আগেই দেখো ঠোঁটে এসে
উড়ে বসবেই।