May 18, 2022

সুজন দেবনাথ

১. অতৃপ্তি

ঈশ্বর এ বিশ্ব দানিছ আমার হাতে
কখনো চাওনি তো প্রতিদান,
তোমার সকলি নিয়েছি ইচ্ছে মতো
তবুও আরও চাই তব দান।

২. আলোর সন্ধানে

খুঁজেছি অনেককে পাইনি কাউকে
আমি জীবন আঁধারে একা,
অনন্তকাল ছুটেছি দিশাহীন পথে
চাই একটু আলোর দেখা।