May 18, 2022

দীপু দেবনাথ

১. শূন্য ইতিহাস 
 
অস্ত যাওয়া সূর্য আমি,
আটকানোর শুধু শূন্য পরিহাস 
চোখের আড়ালে ভেসে বেড়ায় কাটানো ইতিহাস।
ইতিহাসের হরফ হয়ে রয়েছি খাতায় পরে!

২. মেঘবালিকা 
    
মেঘের আড়াল হলেও তুমি এ মনে সত্য 
চোরাবালির আঘাতে আমি যে অন্ধ!
যাচাই করার অনুভূতিটাই আজ সম্বল,
ভালমন্দ তুমি সব, তুমি যে অনুভূতি!