১.উনিশ তুমি
১৯ তুমি আমার গর্ব আমার অহংকার
উনিশ তুমি আমার চেতনা- পরিচিতি আমার
১৯ তোমার রক্ত- আমার প্রেরণা
উনিশ তোমার ত্যাগ আমার ভাবনা।
২. জবরদস্তি
আমি আমার মতো বলবো গাই-বো
পড়ব- লিখবো নাচবো খাব-দাব
আনন্দে মাতবো কিংবা প্রতিবাদ করবো
কারো মাতব্বরি কিংবা জবরদস্তি মানবোনা।