১. শুধু তুমি
আমার মন খারাপের দিনে
তুমি শাওনের মেঘ হয়ে ভিজিয়ে দিও ,
গুনছি আমি সেই প্রহর
একবার নয় বারবার আমায় ছুঁয়ে যেও ।
২.শুধু তুমি - ১
যেদিন আমি ফিরবো না আর তোমার চেনা নীড়ে ,
সেদিন তুমি খুঁজবে আমায় অজুত তারার ভীড়ে ;
রইবে শুধুই স্মৃতিগুলো সাজানো ব্যাথার শহরে ,
আমিতো শুধুই তোমায় ভালোবেসেছি মরীচিকাসম এই সংসারে ।