১. অশ্রু
বোকা মনে সর্বদা অহংকারের বসবাস।
পতনের বেদনায় ঘনীভূত মেঘ,
চোখের কোণে অশ্রুরূপে বাইরে প্রকাশ।
মেঘমুক্ত মন শান্তির আভাস।।
২. অবহেলা
অবহেলায় খাঁটি সোনাও কলঙ্কিত হয়।
অযত্নে সুস্বাস্থ্যের হয় অবক্ষয়।।
অনাদরে সুপুত্রও কুলাঙ্গার হয়।
অবহেলায় সুসম্পর্কের বন্ধন হয় ক্ষয়।।