May 28, 2022

মুনমুন দেব

১.সংবাদ শিরোনাম 

বিকেল-রোদে ঢুকে পড়েছে আততায়ী অন্ধকার 
লাকড়ি হাতে দ্রুত ফিরছে ডোম
জোর খাটিয়ে একাই পড়ে আছে একটি লাশ 
তুমুল বর্ষা হবে...

২.হারানো বিজ্ঞপ্তি 

স্টেশেনে স্টশেনে শুয়ে আছে ছেঁড়া চাদর
রোডশোতে হেঁটে যাচ্ছে হাজারো সস্তা চপ্পল 
একগাদা উর্দি নিরলস টহল দিচ্ছে শহর
তবুও মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না ...