১.জঠর
শৈশবে মা ভাতের থালায় অক্ষর আঁকতেন
আমি তাদের আঙুলের ফাঁকে সযত্নে রেখে দিতাম
এগুলো এক- একটি জোড়া লাগালে
মায়ের ভাষা হয়ে যেতো,
তখন থেকেই বুঝি মা আর ভাষার উৎস একমাত্র জঠর।।
২.রুমাল
একুশের রক্তভেজা দুপুর ঝুলে
ফাগুনের কৃষ্ণচূড়ার ডালে,
মায়ের শেখানো অক্ষর গুলে
ভালোবাসা লিখি প্রতীক্ষমান প্রেমিকের রুমালে।।