May 28, 2022

নিয়তি রায় বর্মন

১. নাইয়া

ছোট্ট নাইয়া খেলা করে মায়ের কোলে
ফোকলা দাঁতের মিষ্টি হাসি যত খুশির মূলে। 
নানা খেলনা-- হরেক ছড়ায় মাম্মা মুখরিত
সেই স্রোতে নাইয়া ভাসে আনন্দে অবিরত।

২. জল

প্রকৃতির লীলা খেলায় মেঘফাটা জল
কড়াই রূপ আগরতলা সহজেই জলের তল।
বাড়ি ঘরে জলরাশি --গৃহস্থরা বিপন্ন
জল নামে গভীর রাতে--জোটে শুকনো অন্ন।