May 18, 2022

নীতা কবি মুখার্জী

১.মনুষ্যত্ব

সময়ানুবর্তিতা,সময়জ্ঞানের প্রয়োজন সব থেকে আগে
তারপর যেন মানবিকতা এবং মনুষ্যত্ব জাগে
সুখের দিনে না থাকলেও দুঃখের দিনে মানুষের পাশে থেকো
শরীরে, মনে উদ্যম, উদ্দীপনা রেখো।

২. শিক্ষার আলো জ্বালো

শিক্ষার বিস্তার করে শিক্ষার আলো জ্বালো
সমাজে, সংসারে কুসংস্কার নয় ভালো
কুসংস্কার, অশিক্ষায় পিছিয়ে পড়েছে যে দেশ
সে দেশের অমঙ্গল ঘনিয়ে এসে হবে শেষ।