May 27, 2022

প্রিয়াঙ্কা দেবনাথ

১. অস্তিত্বহীন

নীলিমার বুক জুড়ে সাম্রাজ্য বিস্তার করে গেছে
যে ধূসর কালো ছায়া,
নীরবে তারে আমি দেখেছি ভেঙে টুকরো হতে, একাকী অস্তিত্বহীন।

২. ছন্দহারা

কাব্য সেতো স্বপ্নসম বহু সাধনায়, 
ত্যাগের মহিমায় যারে পাওয়া যায়।
আমি এক ছন্দহারা কাঙাল,
ঘাটে ঘাটে তরী নিয়ে ফিরি
শুধু শব্দের মায়ায়।