১.দূর দৃশ্যের পাখি
ডানা নেই তবুও উড়ে যায়....
দূর থেকে দূরে অচেনা
রাজপথের মায়া শহরে....
হরেক রকম লীলা আপন ঘরের দেয়াল জুড়ে।
হরেক রকম লীলা আপন ঘরের দেয়াল জুড়ে।
২. অপূর্ব ফুলটি
গোপন রঙে ফোটে স্বার্থের ফুল আশ্চর্য তীক্ষ্ণ তিক্ত গন্ধ,
মানুষেরা তবুও তুলে রাখে খুব যত্নে....
প্রকৃতি ভাবে নিঃস্বার্থের বাগানে বুঝি ওরা অপূর্ব ফুলটি তুলতেই ভুলে গেছে।