May 18, 2022

লিটন শব্দকর

১. অথচ অ্যালার্ম

বুনো হাতিরা এখন অরণ্যের ছায়া পেরোচ্ছে
হাতিদের ঢাকার মতো রুমালও বোনা হয়নি।
রাঙাফুল রঙ ভুলে শ্রীহীন বাগানের আবেদন
ক্ষত খুঁজতেই বার ২ সতর্কবাণী সিকিউরিটি। 

২.বৃষ্টি আসে 

একটি জ্বলন্ত সূর্য আর একটি নিভু নিভু শ্মশান 
নির্দ্বিধায় কোলাকুলি করে পৃষ্টায় ঘুমিয়ে আছে,
ঘুম ভাঙলেও ওরা কাউকে দোষারোপ করে না
এভাবে একদিন বৃষ্টিও আসে ঘুম ভুলিয়ে দিতে।