May 18, 2022

মীনাক্ষী চক্রবর্তী

১.শান্তা 

সুন্দরী তুমি এককালে ছিলে
অপ্সরা নন্দনকাননে
আজ এসেছ আমার দুয়ারে 
বিধাতার একটু ভুলে।

২.শান্তা. ২

শিখা থেকে তোমার উত্তরণে
পথে যত পেয়েছ উড়ো জঞ্জাল 
এক লহমায় দূর করে দিয়ে
নিজালোকে হয়েছ উজ্জ্বল।।