May 19, 2022

গীতশ্রী ভট্টাচার্য্য

১.ডুব

চোরাবালিতে পা পা করে  ডুবছি বেশ 
এই মনে হয় তলিয়ে যাই ,আবার উপরে ভুস।
মাটি নেই পায়ের তলায়, ধু ধূ  বালুচর
বালির টানে ছেড়ে এলাম সাতজনমের ঘর।

২.ঘুম ডুব

রাতগুলো তোমায় দিলাম ক্ষয়ে যাওয়া চাঁদ,
নক্ষত্রের আক্ষেপ আর জোয়ার ভাঁটা অবসাদ।
বৃক্ষ তুমি উত্তাপ নাও, ফুল তোর জন্য দীর্ঘশ্বাস
ঘুম ঘুম খেলব এবার, চুপিচুপি স্বপ্ন সহবাস।