১.সিরাজ
নিজেরে বড় ভাবতে পারিনা ব'লে,
তারুণ্যের ঘরে চুরি যার কাজ ;
শরীর'টা মীরজাফর হলেও-বা,
মন'টা তার এখনও সিরাজ!
২.রাজনীতি
ছন্দের যাদুখেলা, মর্মের দোলা।
হাটে বসে হাট ভাঙ্গে, জহুরীর মেলা।
যত তালে তাল মারুক, তালগাছের মাথায়;
ভেঙ্গে পড়লে দেখা যাবে, ক'টা তাল গড়ায়!