May 28, 2022

মহাজিস মণ্ডল

১.সম্পর্ক

জ্যোৎস্নার অভিসারে হেঁটে যাই
হৃদয়ের দিগন্ত পেরিয়ে
যেখানে ভালোবাসার নক্ষত্র জ্বলে
দুজনের সমূহ জলতরঙ্গ ছুঁয়ে...

২.অভিসার

কথাগুলো পড়ে থাকে শুধু
ধূসর রঙের মতো বিষাদ
অনবরত স্বপ্নসমূহ ভাঙে
তবুও উঠে দাঁড়াই অভিসার ছুঁতে...