May 16, 2022

অভ্রজিৎ দেবনাথ

১. আগুন

আমার সব ব্যর্থ কবিতা
খুঁজে পেয়েছে আগুন,
তুমি এসে দিয়ে গেছো
বেঁচে থাকার হলমার্ক।

২. পথ

এই‌ পথেই‌ প্রথম দেখা
যুবতীর চোখ মনে আছে বরাবর;
অপেশাদার প্রেমিক কবিতা বোঝেনা
খোলা আকাশের নীচে লিখেছি স্মারকলিপি।