May 28, 2022

অপাংশু দেবনাথ

১.সন্ন্যাস

উপুড় হয়ে লিখা বারণ, চিৎ হয়ে থাকো।
চিৎ হয়ে থাকো যতোক্ষণ না তুমি 
জ্যোৎস্নায় ভিজে যাও
অত:পর লিখো উপন্যাস অথবা নিজেরই সন্ন্যাস।

২.চিঠি

কুসুম তোলো একা তুমি বন্দরে যে নাবিক জাগে
তাহার কথাতো ভাবো নাই কখনো এই সোহাগি রাগে
দরোজা খুলিয়া যখনই দাঁড়াই একা বৃষ্টি নামে
উঠোনে প্লাবন, তুমি বুঝি পাঠালে চিঠি জলোখামে?