May 18, 2022

সপ্তশ্রী কর্মকার

১. সুখ

পথভ্রষ্ট পথিক লোকের স্পর্শে ভালোবাসা খোঁজে,
সম্পর্ক টেকাতে ওরা সময়ের বিশ্বাসী হয়। 
আরশিনগরে প্রিয় জনের হাসির খোঁজে, 
জাগ্রত স্তুতিগাঁথাতে সুখ যেন স্থায়ী হয়।

২. লড়াই

একটা দেশের যুক্তি,মুক্তি বলে কিছু থাকে না,
যদি স্বেচ্ছায় বোমা নিক্ষেপ না করে বোদ্ধারা।
জঙ্গিরা ঘাড়-মাথার সংযুক্তিস্থল,
কাঠগোড়ায় তো দাঁড়ায় শুধু নির্দোষ জনগণেরা।