১.ঠুলি
শহীদ দিবস এলেই ভাষাপ্রেমী হয়ে উঠি
বাকি দিনগুলোতেও ভাষা হত্যা চলে নির্বিবাদে
নৃশংসতা সন্ত্রাস হত্যা যুদ্ধ মনকে মূল চিন্তা থেকে আলাদা করে
কলুর বলদের চোখে যেমন পরানো থাকে একনিষ্ঠতার ঠুলি।
২.ভাষাশহীদ
বাহান্নর ভাষা আন্দোলনের বারো বছর পর
আবার ভাষা আন্দোলন---বারো ভাষাশহীদ
সেই বারো ভাষা শহীদের নামে
বাংলা বারো মাসের নাম রাখতে চাই।