১. গুড্ডি
তোমারে লইয়া গুড্ডি উড়াই স্বপ্ন উড়ে সাথে,
দূর আকাশে যাওনা যত সূতা আমার হাতে
এধার থিক্কা ওধার থিক্কা কাটতে আসুক তোমায়
ভো কাট্টা করবো কেডা কইলজার মাঞ্জা সূতায় ।
২. নাও
ভরদুপইরা উতাল হইয়া কই গো তুমি যাও–
শরীরখানা তোমার যেমন ময়ূরপঙ্খ নাও,
গহীন গাঙে ভাসান যামু আমায় তুইলা নাও–
কি লাগবো, পরান পিরিত ? দিমু আমি তাও ।