১.খরার নদী
প্রতিরাতে শরীরের মানচিত্রে ঢুকে পরে একটা নদী অজগরের পাকে জড়িয়ে খুঁজতে থাকে মোহনা।
প্রতিরাতে শরীরের মানচিত্রে ঢুকে পরে একটা নদী অজগরের পাকে জড়িয়ে খুঁজতে থাকে মোহনা।
দিনের আলো ফুটলে সারা শরীরে
অবজ্ঞার চিহ্ন... দুঃসহ খরা।
২.রোগ
একটা অজানা রোগ এসেছে।
সংক্রমণে -শিঁড়দাড়া বেঁকে যাচ্ছে
সবথেকে বেশী কুঁজো হয়ে যাচ্ছে কবি আর শিল্পীরা।
ওরা এখন অন্ধকারের ছায়া দেখে ভয় পায়।