May 28, 2022

মিঠু মল্লিক বৈদ‍্য

১.শব্দঘর

আকাশে ঘন মেঘ, গুরুগর্জন কখনো রিমঝিম
কখনো মুষোলধারা,শব্দরা সাজায় খেলাঘর,
মধুর আবেশে,সহসা নীরব বজ্রপাত,
তাসের ঘরের মতো ঝরে যায় শব্দঘর।

২.সাক্ষী

প্রজন্ম সাক্ষী পচনধরা সেই বোধিবৃক্ষের,
যার তলায় বিকোয় স্পন্দন, আবেগ,
থেমে যেতে চায় উন্নমিত শব্দের পথচলন,অথচ
বৈভব হীন শব্দরা সেজে উঠে বিচিত্র বিভূষনে।