১. আশ্রয়
রক্তঘাম ঝড়িয়ে একটা আশ্রয় গড়ি,
সে আশ্রয় শুধু বেচে থাকার ।
নিরন্তর স্বপ্ন যে শুধু ভালোবাসা !
সে ভালোবাসাই ক্ষণে ক্ষণে কাব্য
সৃষ্টি করে ।
২. নতুন ভোর
ধূসর সূর্যাস্তের আলোর স্রোত নিজের নিস্বতাকে ভেঙে খান খান করে,
প্রতীক্ষা শুধু আগামী সূর্যোদয়ের-
অরুণ আলোর তরে।