May 28, 2022

সূত্রা সরকার সাহা

১. নিশীথ রাতে

চৈত্রের ঝরাপাতার বিবর্ণ কাহিনী,
ঋতুরঙ্গের রঙ্গলীলার বিদীর্ণ বাণী,
নিশীথ রাতের যন্ত্রণার কাতরানি,
জ্বলন্ত প্রাণের আর্তনাদ ধ্বনি।

২.ভালো নেই 

পৃথিবীর মনটা আজ এক্কেবারে ভালো নেই,
মেঘলা মন লুকিয়েছে মেঘ আঁচল ছায়ে,
সুয্যিটা ডুব দিয়েছে নীল নীলিমায় অস্তাচলে,
নিত্য প্রাণের আহুতি এই ধরণীর কোলে।